অপহূতকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা থেকে অপহূত স্কুলছাত্রীকে (১৩) গত বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলা তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় স্থানীয় শ্যামপুর বাজারের বাবুল মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। সে বাজিতপুরের ভাগলপুর রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। ১৮ সেপ্টেম্বর কোচিং শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন। পুলিশ সুজন নামের একজনকে গ্রেপ্তার করেছে।