অপহৃত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে অপহৃত হওয়ার দুই দিন পর রবিউল ইসলাম (২৩) নামের এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজমুল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গত শুক্রবার বেলা ১১টার দিকে রবিউলকে শাহজাদপুরের নগরডালা বাজার এলাকা থেকে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় রবিউলের বাবা আবদুল মজিদ থানায় একটি মামলা দায়ের করেন। পরে মুঠোফোনের কললিস্ট এবং গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি আলমনগর এলাকায় নাজমুলের বাড়ি থেকে রবিউলকে উদ্ধার করা হয়।