অপহৃত কিশোরী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে র৵াব চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে৷
র্যাব-৭-এর সহকারী পরিচালক সাদিরা খাতুন প্রথম আলোকে জানান, ৭ জুন বেনাপোল থেকে এক কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে আসে দুর্বৃত্তরা৷ খবর পেয়ে র৵াব অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে৷ এ ঘটনায় জসীম উদ্দিন নামের এক যুবককে আটক করে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে৷