অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অপহরণের দেড় মাস পর গতকাল শনিবার এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইকবাল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷
মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, দেড় মাস আগে উপজেলার শাপলাপুর ইউনিয়ন থেকে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি তার পরিবার৷ এ ঘটনায় ওই ছাত্রীর বাবা অপহরণের অভিযোগে মোহাম্মদ ইকবালের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মহেশখালী থানায় মামলা করেন।
ওই ছাত্রী চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে৷
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে৷