অপহৃত দুই ছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহরণের ১৫ দিন পর চট্টগ্রাম থেকে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের পাহাড়তলী থানার আমবাগান এলাকার একটি গলি থেকে তাদের উদ্ধার করে র্যাব।
গত ২৭ জুলাই ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রীকে স্কুলের সামনে থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জানতে চাইলে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল পাহাড়তলীর আমবাগান এলাকায় ওই দুই ছাত্রীকে আটকে রেখেছে অপহরণকারীরা। র্যাবের অভিযান টের পেয়ে অপহরণকারীরা দুই ছাত্রীকে গলির মুখে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। দুই ছাত্রীকে বৃহস্পতিবার রাতে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।