প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ থেকে আবদুল খালেক নামে অপহৃত এক ইতালিপ্রবাসীকে গতকাল বৃহস্পতিবার ফতুল্লার কাশীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় উজ্জ্বল (৩৩) ও পারুল (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, বুধবার বিকেলে শহরের চাষাঢ়া থেকে আবদুল খালেককে দুর্বৃত্তরা অপহরণ করে। পরে অপহরণকারীরা অপহৃতের পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় খালেকের শ্বশুর শাহ আলম রাতেই থানায় মামলা করেন। মুঠোফোন নম্বরের সূত্র ধরে গতকাল ওই দুজনকে গ্রেপ্তার ও খালেককে উদ্ধার করা হয়।