অপহৃত স্কুলছাত্রী আট দিনেও উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় মামলা হয়েছে। তবে পুলিশ আট দিনেও মেয়েটিকে উদ্ধার করতে পারেনি।
এজাহারে বলা হয়, স্থানীয় মিনু মিয়া নামের একজন দীর্ঘদিন ধরে ওই মেয়েটিকে উত্ত্যক্ত করছিলেন। ৩ আগস্ট রাত নয়টার দিকে মেয়েটি ঘরের বাইরে বের হয়। এ সময় ওত পেতে থাকা মিনু মিয়া ও হেলাল শেখ তাকে অপহরণ করেন। ওই দিন রাতেই মিনু মিয়া ও হেলাল শেখকে আসামি করে সাদুল্যাপুর থানায় মামলা করেন মেয়েটির বাবা।
মেয়েটির বাবার অভিযোগ, মামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেপ্তার করছে না। উদ্ধার করছে না তাঁর মেয়েকে। এর মধ্যে আসামি ও তাঁদের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন। এতে পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।