অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় অপহৃত এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ অপহরণকারী সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ওই স্কুলছাত্রী বরিশাল থেকে কলারদোয়ানিয়ায় নানাবাড়িতে বেড়াতে আসে। পরদিন বিকেলে রাস্তায় ঘুরতে বের হলে দুই তরুণ তাকে তুলে নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় পুলিশ কলারদোয়ানিয়া নদীর ঘাট এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে।