অপহৃত স্কুলছাত্রী ২৯ দিন পর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের ২৯ দিন পর বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ওই ছাত্রী বরিশালের আদালতে জবানবন্দি দেয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য গত ২৬ জুলাই সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হলে অহিদুল মৃধার নেতৃত্বে সাত-আটজন তরুণ তাকে অপহরণ করে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি