প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা থেকে অপহৃত ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে এক মাসের মাথায় উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর টিকরপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের অভিযোগে বড়লেখা উপজেলার দশঘরি জামে মসজিদের ইমাম রইয়াদ উদ্দিন শিহাবকে (২৫) ঢাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। মৌলভীবাজার প্রতিনিধি