অপু বিশ্বাসের পিতৃবিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুই দিন আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
অপু বিশ্বাস যখন বাবার মৃত্যুর সংবাদ পান, তখন ঢাকার এফডিসিতে হিরো-দ্য সুপারস্টার ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই তিনি বগুড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।
অপু বিশ্বাসের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে বগুড়ার চেলোপাড়া শ্মশানে উপেন্দ্রনাথ বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়।