অপুকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মধ্য মণিপুরের মো. বশির উদ্দিন আহমেদের ছেলে মাস্টার অপু ইসলাম। সাত বছর বয়সী অপুর এখন পড়াশোনা ও বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা। কিন্তু তা হয়নি। গত বছরের ১৫ অক্টোবর জানা যায়, অপু অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত। অপু বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক মো. বেলায়েত হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছে। তাকে আরও দুই বছর ক্যামোথেরাপি নিতে হবে। এ জন্য অন্তত পাঁচ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে অপুর চিকিৎসায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। প্রাইভেট কার চালক বশির উদ্দিনের পক্ষে আর ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বশির। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বশির উদ্দিন আহমেদ, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৩৩২৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্মগেট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।