অপেক্ষমাণ ও বিশেষ কোটায় ভর্তি শুরু ২১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকার এবং বিশেষ কোটায় ভর্তি কার্যক্রম শুরু হবে ২১ এপ্রিল। ৩০ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এ তথ্য জানিয়েছে।
ভর্তি কমিটি জানায়, আগামী ২১ এপ্রিল থেকে ভর্তি-ইচ্ছুকদের বিভাগীয় কার্যালয় থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে ৩০ এপ্রিলের মধ্যে শিক্ষা শাখায় জমা দিতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওই সময়ের মধ্যে বিভাগ পরিবর্তন করা যাবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.db) পাওয়া যাবে।