প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার গতকাল শনিবার এ তথ্য জানান।
২২ এপ্রিল মুক্তিযোদ্ধা কোটায় (যাঁরা আগে উত্তীর্ণ হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে পারেননি) ‘এ’ ও ‘সি’ ইউনিটে সাক্ষাৎকার নেওয়া হবে। ২৯ এপ্রিল ‘বি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ২৪১ থেকে ৩২০ পর্যন্ত এবং ‘সি’ ইউনিটে ৯৭ থেকে ১০৬ পর্যন্ত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। মনোনীত প্রার্থীদের আগামী ৬ মের মধ্যে ভর্তি হতে হবে।