অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় সংশ্লিষ্ট অনুষদে অনুষ্ঠিত হবে।আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হবে। যাঁরা অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য আবেদন করেছেন, তাঁরাই সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। তা ছাড়া যৌথ ইউনিটের মৌখিক পরীক্ষা একই দিন দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে।অপেক্ষমাণ তালিকায় আবেদনকারীদের ওই সময়ে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং সাক্ষাৎকারের সময় মূল ট্রান্সক্রিপ্ট ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।