অপেক্ষমাণ তালিকায় ভর্তিতে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।জানা যায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১৪টি খালি আসনে ভর্তির জন্য সাক্ষাৎকারের তারিখ ছিল গত বৃহস্পতিবার। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে ‘ঘ’ ইউনিট সমন্বয়কারীর অফিসে সাক্ষাৎকার শুরু হয়। অভিযোগ উঠেছে, ‘ঘ’ ইউনিটের পক্ষ থেকে সাক্ষাৎকারসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এ কারণে অনেক শিক্ষার্থীর সাক্ষাৎকার দেওয়ার সুযোগ থাকলেও তাঁরা দিতে পারেননি। এ ছাড়া নিয়মানুযায়ী অপেক্ষামাণ তালিকায় প্রথম দিকে অবস্থান করা শিক্ষার্থীদের না ডেকে অপেক্ষাকৃত শেষের দিকে অবস্থান করা এক শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এ খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ইউনিট সমন্বয়কারী অফিসে এসে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে সাক্ষাৎকারের দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হয়। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনার পর ‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রম ওইদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়। তবে আজ শনিবার থেকে ভর্তির কার্যক্রম যথারীতি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ ব্যাপারে ‘ঘ’ ইউনিট সমন্বয়কারী ফলিত রসায়ন বিভাগের শিক্ষক ভূপেশ চন্দ্র রায় জানান, ‘ভর্তির নিয়মানুযায়ী সঠিকভাবে ভর্তি কার্যক্রম সমাধা করার চেষ্টা করেছি। কোনো অনিয়ম হয়নি।’