অপেক্ষায় হাবিবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে মেয়র নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় আছেন হাবিবুর রহমান। তফসিল ঘোষণার পর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বর্তমান মেয়র হাবিবুর রহমান (আওয়ামী লীগ), নাসিম উদ্দিন খান (বিএনপি), ফজলুল হক শেখ (স্বতন্ত্র) ও আক্তারুজ্জামান মানিক (স্বতন্ত্র) তাঁদের মনোনয়নপত্র জমা দেন।বিএনপি-সমর্থিত প্রার্থী নাসিম উদ্দিন খান হলফনামায় তথ্য গোপন করায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। পরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেন। গত শনিবার সে আপিলও বাতিল হয়ে যায়। গত রোববার স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক শেখ ও আক্তারুজ্জামান মানিক মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরপর নির্বাচনী মাঠে বর্তমান মেয়র হাবিবুর রহমানই আছেন। পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন মল্লিক জানান, আইনি সমস্যার কারণে ঠিক এই মুহূর্তে হাবিবুর রহমানকে জয়ী ঘোষণা করা যাচ্ছে না। তবে শিগগিরই তাঁকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। প্রসঙ্গত, বিগত জোট সরকারের আমলে বিএনপি-দলীয় প্রার্থী প্রয়াত শহিদুল আলমকে পরাজিত করে হাবিবুর রহমান পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।