অপেক্ষায় ‘সম্মুখ সমর’
দিনাজপুরের হিলি-বিরামপুর সড়কের হাকিমপুর উপজেলায় বাসুদেবপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পসংলগ্ন ভারত সীমান্তবর্তী এলাকায় মুক্তিযুদ্ধের ‘সম্মুখ সমর’-এর অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হয়েছে সাত মাস আগে। কিন্তু সমঞ্চুখযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস পাথরে খোদাই করার কাজটি আটকে থাকায় সেটির উদ্বোধন প্রক্রিয়া ঝুলে আছে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে এখানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন ভারতীয় মিত্র বাহিনীর ৩৪৫ জন সদস্য। আহত হন দেশের মুক্তিযোদ্ধাসহ মিত্র বাহিনীর প্রায় এক হাজার ৪০০ জন সদস্য। দিনাজপুর গণপূর্ত বিভাগ থেকে জানা গেছে, সরকার ২০০৯-১০ অর্থবছরে মুক্তিযুদ্ধের সময় উল্লেখযোগ্য সমঞ্চুখ সমরের স্থান সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় হাকিমপুরে ‘সমঞ্চুখ সমর’ নির্মাণের উদ্যোগ নেয়। এ জন্য বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশের ২০ শতক জমি অধিগ্রহণ করা হয়। এই জমির ওপর ৪২ লাখ টাকা ব্যয়ে গত বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সম্মুখ সমরের নির্মাণকাজ শেষ হয়।হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, নির্মাণের পর সাত মাস পেরিয়ে গেলেও সমঞ্চুখ সমরের প্রধান ফটকে তালা ঝুলছে। বর্তমানে এটি অযত্নে পড়ে রয়েছে।গত ২৩ ফেব্রুয়ারি এ ব্যাপারে দিনাজপুর গণপূর্ত বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সমঞ্চুখ সমরের নকশায় কিছু পরিবর্তনের কারণে দেরিতে কাজ শেষ হয়। বর্তমানে সম্পূর্ণ অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে। এক সপ্তাহ আগে সমঞ্চুখযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তৈরি করে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি মাসের শেষের দিকে এটি অনুমোদিত হয়ে আসতে পারে। তখন পাথরের ওপর খোদাইয়ের কাজও দ্রুত শেষ করা হবে। এরপর সম্মুখ সমরের উদ্বোধন করা হবে।