অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনগত অধিকার প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য শ্রম আইন প্রণীত হলেও দেশের কৃষিশ্রমিক, গৃহশ্রমিক, নির্মাণশ্রমিক, জুতা ও চামড়া কারখানার শ্রমিক, জাহাজভাঙা শিল্পের শ্রমিকের মতো অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য কোনো আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাঁদের নেই কোনো স্বীকৃতি, মর্যাদা বা অধিকার।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রমিকের জন্য জাতীয় শ্রম আইন প্রণয়ন কর’—এ প্রতিপাদ্য সামনে রেখে কর্মজীবী নারী এ সমাবেশ, মিছিল ও আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার, নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, পেশাজীবী নারী সমাজের সভাপতি মাহফুজা খানম, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, জাতীয় শ্রমিক জোটের নারী কমিটির সভাপতি উম্মে হাসান, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার প্রমুখ। সমাবেশে ঘোষণাপত্র পড়ে শোনান কর্মজীবী নারীর সহ-সমন্বয়ক মারুফিয়া নূর। বিজ্ঞপ্তি।