প্রথম আলো ট্রাস্টের মুক্ত সংলাপে বক্তারা
অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করার আহ্বান
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গত রোববার দেশের ২২টি জেলা শহরে মুক্ত সংলাপসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সংলাপের মূল প্রতিপাদ্য ছিল ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’। মেহেরপুরে আয়োজিত সংলাপে বক্তারা অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক ও মাদকজাতীয় কোনো দ্রব্য বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানান। সার্বিক কর্মকাণ্ডে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সহায়তা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:মেহেরপুর: সংলাপে বক্তারা অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম বয়সী) কারও কাছে তামাক ও মাদকজাতীয় কোনো দ্রব্য বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। জেলা পরিষদ মিলনায়তনে বিকেল চারটায় শুরু হওয়া সংলাপে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খোন্দকার, সিভিল সার্জন আবদুস শহীদ, নিয়ামত উল্যা ভূঁইয়া, মোল্লা আহমেদ কুতুবুদ-দ্বীন, আনিস-উজ্জামান, শামীম জাহাঙ্গীর, আসাদুল আজম, আশরাফুল ইসলাম, শাশ্বত চক্রবর্তী, আনছার উদ্দিন, নাসির উদ্দিন মীরু, ইনজামামুল সারোয়ার, নূর ইসলাম, মনিরুল ইসলাম, মারুফ কামাল, ফারজানা ফাতেমা, নাসিমা আক্তার, আবুল বাশার প্রমুখ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর মেহেরপুরের প্রতিনিধি তুহিন আরন্য। সংলাপের ফাঁকে ফাঁকে বন্ধুসভার শিল্পী সোহাগের নেতৃত্বে ঊষা ও বীণা এবং মোহনা ও অমৃতার দল নৃত্য পরিবেশন করে। সংগীত পরিবেশন করেন শিল্পী সুমনা রহমান, তানিয়া আলীসহ বন্ধুসভার শিল্পীরা।সাতক্ষীরা: বিকেল সাড়ে চারটায় প্রেসক্লাবের মিলনায়তনে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. দেলোয়ার হায়দার। এ ছাড়া উপাধ্যক্ষ নিমাই মণ্ডল, অধ্যক্ষ আবু আহমদ, আবুল কালাম আজাদ, মোবাশ্বেরুল হক, নূরুল হক, শাহনেওয়াজ পারভীন, ফাইমুল হক, হেনরি সরদার, শাহাজাহান আলী খান, মিলন মুখার্জি, আজাদ হোসেন, আবুল খায়ের, কামরুজ্জামান, মাধব দত্ত প্রমুখ সংলাপে অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন্ধুসভার সভাপতি বরুণ ব্যানার্জি।