অপ্রীতিকর অভিজ্ঞতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের অনুপস্থিতির কারণে বরিশালে বিবিসির নির্বাচনী সংলাপ হয়নি। অন্য একটি অনুষ্ঠানে অপ্রীতিকর অভিজ্ঞতার কথা উল্লেখ করে আহসান হাবিব বিবিসির অনুষ্ঠানে আসতে অপারগতা প্রকাশ করায় শেষ পর্যন্ত অনুষ্ঠান বাতিল করে কর্তৃপক্ষ।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে গতকাল বুধবার রাতে বরিশাল সিটি করপোরেশনের প্রতিদ্বন্দ্বী তিন মেয়র প্রার্থীকে নিয়ে ওই সংলাপ হওয়ার কথা ছিল। বিবিসি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে জানায়, ‘মেয়র প্রার্থী মো. আহসান হাবিব জানিয়েছেন, সম্প্রতি অন্য একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এক অপ্রীতিকর অভিজ্ঞতার কারণে তিনি এখন কোনো আলোচনায় অংশ নেবেন না।