প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ-সিঙ্গাইর-ঢাকা সড়ক থেকে অপ্রয়োজনীয় গতিরোধক অপসারণের কাজ শুরু হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের ‘১০০ দিনের কর্মসূচি’র অংশ হিসেবে গতকাল রোববার থেকে মানিকগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ কার্যক্রম শুরু করে।
জেলা সওজ জানায়, সড়ক ও মহাসড়কগুলোতে অপ্রয়োজনীয় গতিরোধকের কারণে রাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিছু স্থানে চুরি-ছিনতাই এমনকি ডাকাতির ঘটনাও ঘটে।
এ ছাড়া এসব গতিরোধকের কারণে সময় ও জ্বালানির অতিরিক্ত খরচ এবং যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এ কারণে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও মহাসড়ক থেকে অপ্রয়োজনীয় গতিরোধক এবং অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।