অপ্রয়োজনীয় বাতি জ্বালাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনে অপ্রয়োজনীয়ভাবে বাতি না জ্বালাতে বলেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এ ভবনের বর্জ্য-ব্যবস্থাপনা উন্নয়নে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পূর্ত মন্ত্রণালয়কে বলা হয়েছে।গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির সভায় এ ব্যাপারে আলোচনা উত্থাপন করেন কমিটির সদস্য ও হুইপ নূর-ই-আলম চৌধুরী। সংসদ ভবন এলাকার ময়লা ও আলোকবাতি ব্যবস্থাপনার অনিয়মের ব্যাপারে তিনি মন্ত্রণালয়েরও হস্তক্ষেপ কামনা করেন। সভায় বলা হয়, পূর্ত বিভাগের অবহেলার কারণে এ এলাকায় অনেক সময় দিনের বেলায়ও বাতি জ্বলতে দেখা যায়।