অফিশিয়াল ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল একটি ফেসবুক পাতা গতকাল বৃহস্পতিবার খোলা হয়েছে। এই পাতার ঠিকানা <http://www.facebook.com/univdhaka.ac.bd>। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফেসবুক পাতার উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক|