অফিসার পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘অফিসার পরিষদ’ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন। গতকাল অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত ‘গণতান্ত্রিক অফিসার পরিষদ’ এর প্রার্থী মো. সাজিদুল ইসলাম নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক অফিসার পরিষদের সুহেল আহমেদ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পরিষদের মোট ১৩টি পদেই নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে ভোট গ্রহণ হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. ফয়জুর রহমান। নিজস্ব প্রতিবেদক, সিলেট