অফিসার সমিতির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সমিতির কার্যালয়ে গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৩২২ জন ভোটারের মধ্যে ৩১০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।প্রধান নির্বাচন কমিশনার ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত ব্যক্তিরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে চিকিৎসা অনুষদের সহকারী রেজিস্ট্রার এ কে এম মাহফুজুল হক সভাপতি এবং একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার রশিদুল হায়দার জাভেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এ ছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি আলতাবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, কোষাধ্যক্ষ আবদুল হামিদ লস্কর, আপ্যায়ন সম্পাদক আবুল হোসেন এবং সদস্য পদে আকবর হোসেন, মজিবুল হক, মো. আইয়ুব ও মিনা পারভীন।নবনির্বাচিত সভাপতি এ কে এম মাহফুজুল হক ও সাধারণ সম্পাদক রশিদুল হায়দার জাভেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।’