অফিসার্স ক্লাবে আবু আলম শহীদ খান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান পুনরায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ পদে পুনর্নির্বাচিত হন। গত শনিবার ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে আবু আলম পেয়েছেন এক হাজার ৭২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ ওয়াই এম ইকরামুল হক পেয়েছেন ৪৭০ ভোট। গত শুক্রবার অনুষ্ঠিত অফিসার্স ক্লাবের এ নির্বাচনে তিনটি ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, তিনটি যুগ্ম সম্পাদক ও ১৪টি সদস্য পদে নির্বাচন হয়। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতরা হচ্ছেন মো. শাহজাহান মজুমদার, এম এ রাজেক ও খন্দকার শওকত হোসেন। কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচিত হয়েছেন এম এ কাদের সরকার। যুগ্ম সম্পাদক পদে মো. আনছার আলী খান, কে এম মোজাম্মেল হক ও নাহার ফেরদৌসী বেগম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন: মুস্তাকীম বিল্লাহ ফারুকী, সুবর্ণা চৌধুরী, মনিলাল আইচ, মকবুল হোসেন পাইক, রওশন আরা জামান, এম এ মজিদ, মো. ইমদাদুল হক, ফেরদৌসী খান, মো. ওয়াহিদুর রহমান, মুহাম্মদ সাকিব সাদাকাত, মো. জাকির হোসেন, সৈয়দ ফিরোজ আলমগীর, এম এম ফজলুল হক ও মো. মাহফুজার রহমান সরকার।উল্লেখ্য, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকারবলে অফিসার্স ক্লাবের সভাপতি।