অফিসার্স ক্লাবে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসার্স ক্লাব ঢাকার উদ্যোগে ২৫ জানুয়ারি শুরু হবে ‘মঞ্জুর হাসান মিন্টু স্মৃতি আন্তক্লাব ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা’।
টেবিল টেনিস প্রতিযোগিতা পুরুষ (একক), পুরুষ (দ্বৈত), প্রবীণ (একক), প্রবীণ (দ্বৈত), প্রবীণ (৫৫ বছর বা এর চেয়ে বেশি) এবং মহিলা (একক) ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন প্রতিযোগিতা পুরুষ (একক), পুরুষ (দ্বৈত), প্রবীণ পুরুষ (দ্বৈত), প্রবীণ (৫০ বছর বা এর চেয়ে বেশি) ভিত্তিতে অনুষ্ঠিত হবে। দলভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। এ ছাড়া উন্মুক্ত ব্যাডমিন্টন পুরুষ (দ্বৈত) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণের ফি এক হাজার টাকা। শুক্রবারের মধ্যে নাম এন্ট্রি করতে হবে। যোগাযোগ: ব্যাডমিন্টন—রওশন হাবিব ০১৮১৯২২৯০১৭, টেবিল টেনিস—আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ০১৫৫২৩০৯৩০৭। বিজ্ঞপ্তি