অফিসার্স ক্লাবের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪১৯ বাংলা বছরকে স্বাগত জানিয়েছে ঢাকা অফিসার্স ক্লাব। এ উপলক্ষে পয়লা বৈশাখ শনিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বৈশাখের গান, জারি, সারি ও লালনের গানের আয়োজন করা হয়।ক্লাবের মহিলা কমিটির সভানেত্রী বেগম ইয়াসমীন মোশাররাফ ভূইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইয়া। অনুষ্ঠানে ক্লাবের সদস্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ বিভিন্ন সংস্থার প্রধান, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।