অফিসার্স ক্লাবের নতুন কমিটি গঠন
অফিসার্স ক্লাব, ঢাকার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৬-১৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নির্বাচনে সাবেক যুগ্ম সচিব এম এ রাজেক প্রথম ভাইস চেয়ারম্যান, জনপ্রশাসনের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান সাধারণ সম্পাদক ও জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মুতাসিম বিল্লাহ ফারুকী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে ক্লাবের সভাপতি হন মন্ত্রিপরিষদ সচিব।
নির্বাচনে অপর দুই ভাইস চেয়ারম্যান হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের ও জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির মহাপরিচালক কে এম মোজাম্মেল হক। তিনজন যুগ্ম সম্পাদক হয়েছেন কর কমিশনার নাহার ফেরদৌসী বেগম, যুগ্ম সচিব খোন্দকার মোস্তান হোসেন ও যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম।
প্রসঙ্গত, অফিসার্স ক্লাবের নির্বাচনকে ঘিরে সরকারি দপ্তরগুলোতে ছিল তুমুল আলাপ–আলোচনা। এ ক্লাবের নির্বাচিতদের বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। নির্বাচনের দিন ক্লাবের পরিবেশ ছিল উৎসবমুখর। বিজ্ঞপ্তি।