অফিসার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০১৪-১৫ নির্বাচনে সদ্যবিদায়ী স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক হাজার ৪৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন পেয়েছেন এক হাজার ৫৮ ভোট। গত শুক্রবার রাতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতেই ফলাফল ঘোষণা করা হয়।
এ ছাড়া নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহীম হোসেন খান।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাহার ফেরদৌসী বেগম, মো. আনছার আলী খান ও এম খালিদ মাহমুদ। এ ছাড়া ১৪ জন নির্বাচিত সদস্য হলেন আকতারি মমতাজ, আয়েশা সিদ্দিকা, ফেরদৌসী খান, আবদুল মাননান, মুহাম্মদ সাকিব সাদাকাত, এম এ মজিদ, মো. মোশারফ হোসেন, খোন্দকার মোস্তান হোসেন, মাহফুজার রহমান সরকার, সৈয়দ ফিরোজ আলমগীর, গোলাম মোস্তফা, আশরাফুন নেসা খান, মেজবাহ উদ্দিন ও মোহাম্মদ আবদুল মজিদ।