অফিসে জোহরের নামাজ ও বিরতির সময় পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০১০ সাল থেকে প্রতিবছর ঘড়ির কাঁটা পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির সময় পুনর্নির্ধারণ করেছে।পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির সময় আজ শুক্রবার ১ জানুয়ারি থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বেলা একটা থেকে দেড়টা, প্রতিবছর ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুইটা থেকে আড়াইটা এবং প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। তথ্য বিবরণী।