অবকাঠামো নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই প্রাথমিক পর্বের ৯৫ কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে।বরিশাল বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, উপাচার্যের কার্যালয়সহ ১০টি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সম্পন্ন হয়েছে ভূমি অধিগ্রহণের কাজ।বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম আবুল বাসার জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামো নির্মাণের লক্ষ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ১০ জন প্রতিনিধি মাটি পরীক্ষার কাজ করছেন। তাঁদের ওই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ৯৫ কোটি টাকার দরপত্র আহ্বান করে দ্রুত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হারুন অর রশীদ বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঘোষণার পর মন্ত্রণালয় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তবে উপাচার্য নিয়োগ ও জনবলের অনুমোদনের অপেক্ষায় আছি।’হারুন অর রশীদ জানান, প্রাথমিক অবস্থায় হিসাববিজ্ঞানসহ বিজ্ঞান ও মানবিক বিভাগের ছয়টি বিষয়ে ছয় শতাধিক শিক্ষার্থী ভর্তি করা হবে।বরিশালে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দুই যুগেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছিল বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ।