অবকাশ শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহের অবকাশ শেষে আজ বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগ খুলছে। প্রথা অনুসারে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্ট বিভাগের ২৫টি বেঞ্চ পুনর্গঠন করেছেন। পুনর্গঠিত বেঞ্চগুলো আজ থেকে কার্যকর হবে।গতকাল মঙ্গলবার বিকেলে পুনর্গঠিত বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের মসজিদসংলগ্ন দেয়ালে সাঁটানো হয়েছে। তবে তালিকায় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান হাইকোর্ট বিভাগের বিচারপতি নিজামুল হকের নাম দেখা যায়নি।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘যতটুকু জেনেছি, বিচারপতি নিজামুল হক ছুটিতে আছেন। এ কারণে তালিকায় তাঁর নাম নেই।’গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অবকাশ গতকাল শেষ হয়। তবে এ সময়ে জরুরি ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়।