অবদানের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাবের নীলফামারী জেলা গভর্নরের পক্ষ থেকে অন্ধত্ব নিবারণে অবদানের স্বীকৃতি হিসেবে চিকিৎসক শরিফুল আলম চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার স্বর্ণস্মারক প্রদান করা হয়েছে। গভর্নর রোটারি ক্লাব অব সৈয়দপুর পরিচালিত চক্ষু হাসপাতাল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। শরিফুল আলমের হাতে গভর্নর এস এ এম শওকত হোসেন এ স্মারক তুলে দেন। তিনি বলেন, শরিফুল আলম দুস্থ মানুষের অন্ধত্ব নিবারণে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। রোটারি ক্লাবের হয়ে তিনি ইতিমধ্যে দেড় শ রোগীর ছানি অপারেশন করেছেন। শিগগিরই তিনি আরও সাড়ে তিন শ জন রোগীর চোখে অস্ত্রোপচার করবেন।