অবনীমোহনের ওপর হামলা পারিবারিক বিরোধের জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনীমোহন দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিজের বক্তব্য জানাতে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ চেম্বার মিলয়াতনে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ মতিউর রহমান।সংবাদ সম্মেলনে মতিউর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান অবনীমোহন দাসের ওপর হামলার ঘটনাটি তাদের পারিবারিক বিরোধের জের ধরে হয়েছে। এখন এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নয় দাবি করে মতিউর রহমান বলেন, ‘ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে আমাকে এবং আওয়ামী লীগকে জড়ানো সেই ষড়যন্ত্রেরই অংশ।’ তিনি বলেন, ‘মামলায় বেছে বেছে ছাত্রলীগ নেতাদের আসামি করা হয়েছে। যারা জড়িত ছিল তাদের শাস্তি হোক, আর যারা জড়িত নয় তাদের হয়রানির চেষ্টা হলে আমরা ন্যায়ের পক্ষে থাকব।’ সংবাদ সম্মেলনে সাংসদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা উপস্থিত ছিলেন।গত মঙ্গলবার দুপুরে অবনীমোহন দাস সুনামগঞ্জ শহরের একটি সিএনজি স্টেশনে সন্ত্রাসী হামলার শিকার হন। অবনীমোহন দাসের অভিযোগ, সাংসদ মতিউর রহমানের নির্দেশেই সন্ত্রাসীরা তাঁর ওপর এ হামলা চালিয়েছে।