অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রপক্ষই অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রপক্ষ নিজেই ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিল। আজ রোববার দৈনিক কালের কণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানিতে এমনটাই করল রাষ্ট্রপক্ষ।

বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রাষ্ট্রপক্ষের কৌঁসুলির অনুপস্থিতিকে দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন।

আজ এ ব্যাপারে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আদালতে রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি উপস্থিত না থাকায় শুনানি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

গত ১১ মে পত্রিকাটিতে ‘অদক্ষ প্রসিকিউশনের কর্মকাণ্ড, দ্রুত বিচার করতে বাধা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত ২২ মে ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী রাষ্ট্রপক্ষের বাকি কৌঁসুলিদের নিয়ে দৈনিক কালের কণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।