অবমাননার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুজন নারী আইনজীবীর ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন দেশের নারী ও মানবাধিকার আন্দোলনের ২৫ জন বিশিষ্ট কর্মী।

গতকাল বুধবার এক বিবৃতিতে তাঁরা বলেন, ওই দিন পুলিশের উপস্থিতিতে বিপুলসংখ্যক লোক লাঠি নিয়ে আইনজীবীদের একটি মিছিলে হামলা চালায়। হামলাকারীরা একপর্যায়ে মিছিলে অংশ নেওয়া দুজন নারী আইনজীবীর ওপর চড়াও হয়। তাঁদের টেনেহিঁচড়ে মাটিতে ফেলে উপর্যুপরি লাথি ও লাঠিপেটা করতে থাকে, যা নারী সমাজের জন্য অবমাননাকর। নারী ও মানবাধিকার আন্দোলনের এই কর্মীরা ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের সম্মুখীন করার দাবি জানান। বিজ্ঞপ্তি।