প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোড়ামারা বিল, কোদালিয়া ইউনিয়নের ফটিকের বিল ও কাইচাইল ইউনিয়নের উত্তর ডাঙ্গা বিলে ৭৫০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে ওই তিনটি বিলে এ পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা আবু রায়হান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উন্মুক্ত জলাশয়ে বিল, নার্সারি ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। ফরিদপুর অফিস