অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক বছরের মধ্যে বেড়িবাঁধ না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে বলে হুমকি দিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এ হুমকি দেন বাসিন্দারা। বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সাংসদ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসের ওপর ভরসা রাখতে পারছেন না তাঁরা। বাঁশবাড়িয়া ইউপির চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এ সময় বলেন, পাউবোর গাফিলতির কারণে ৫০০ মিটার ভাঙা বেড়িবাঁধ আর ভেঙে এখন প্রায় পৌনে তিন কিলোমিটারের দাঁড়িয়েছে। এতে দুর্ভোগ ও মানবেতর জীবন যাপন করছে অন্তত ১০ হাজার মানুষ।