প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্যাণপুরে আয়েশা-ডালিয়া নামের একটি পোশাক কারখানার চাকরিচ্যুত তিন কর্মীকে বহাল করার দাবিতে গতকাল রাত পৌনে আটটা থেকে পৌনে নয়টা পর্যন্ত পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আয়েশা-ডালিয়া গার্মেন্টস তিনজন পুরুষ শ্রমিককে চাকরিচ্যুত করে। তাঁদের চাকরিতে বহালের দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা বহিরাগতদের নিয়ে কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে সড়ক অবরোধ করে রাখেন। এক ঘণ্টা ধরে এই অবস্থা চলার পর ওই সড়কের দুদিকসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়।