অবরোধ কর্মসূচি চাকরিপ্রত্যাশীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকিরপ্রত্যাশী সেখানকার ছাত্রলীগের সাবেক নেতারা গতকাল বৃহস্পতিবার প্রধান ফটক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানের হস্তক্ষেপে পরে অবরোধ প্রত্যাহার করে নেন তঁারা।
বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ১০-১৫ জন নেতা-কর্মী প্রধান ফটক বন্ধ করে দেন। বেলা দেড়টার দিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের গািড়গুলো ক্যাম্পাসে ঢোকার কথা থাকলেও প্রধান ফটক বন্ধ থাকায় ঢুকতে পারেনি। এদিকে যথাসময়ে গাড়ি না ছাড়ার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। পরে বেলা পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন৷ আশ্বাস পেয়ে বেলা সোয়া দুইটার দিকে তঁারা প্রধান ফটক খুলে দিলে গাড়িগুলো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা দীর্ঘদিন ধরে আমাদের চাকরির আশ্বাস দিয়ে এলেও বাস্তবায়িত হয়নি। অনেক আশ্বাসের পরও কোনো বাস্তবসম্মত পদক্ষেপ না দেখায় আমরা আজ (বৃহস্পতিবার) প্রধান ফটক অবরোধ করি। তবে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আগামী শনিবার আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করি।’
প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করলে বিষয়টি বিবেচনা করা হবে—এমন আশ্বাসের ভিত্তিতে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।’
চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বিভিন্ন সময়ে প্রধান ফটক অবরোধ করে রাখেন।