অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় ব্যবসায়ীরা ব্যবসার সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য ২০ দলের ডাকা অবরোধ-হরতাল কর্মসূচি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। এই দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় জেলা দোকান মালিক সমিতির উদ্যোগে জেলা শহরের স্টেশন রোডের কাচারি বাজার এলাকায় মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা দোকান মালিক সমিতির সভাপতি মকছুদার রহমান, মালিক সমিতির সদস্য তাজুল ইসলাম, আসাদুল হক, মিন্টু মিয়া, ব্যবসায়ী আলমগীর কবির, সোহেল রানা প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, অবরোধ ও হরতালের কারণে বেচাকেনা কমেছে। সারা দিন হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। এসবের প্রভাবে লোকসান গুনতে হচ্ছে।