অবরোধ-হামলায় জনদুর্ভোগ, আসকের উদ্বেগ-নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচিতে প্রাণহানি ও জনজীবনে নেমে আসা দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার আসকের এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বিরোধী দলকে সভা-সমাবেশ ও মত প্রকাশে বাধা প্রদান থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে চলন্ত বাসে পেট্রলবোমা ছোড়া ও আগুন দেওয়ায় মানুষের মৃত্যু, বিরোধী দলের নেতাদের ওপর হামলা, বিচারপতি ও সরকারি কর্মচারীদের বাড়িতে হামলা, বিরোধী নেতা-কর্মীদের ধরপাকড়ের নিন্দা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্থানে অবরোধ-সমর্থকদের চোরাগোপ্তা হামলার কারণে জনমনে ভীত ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ৪ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। বিজ্ঞপ্তি।