অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজকে সরকারি করার দাবিতে গতকাল বুধবার মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেন। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ওই কলেজকে সরকারি করার দাবিতে শিক্ষার্থীরা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় আসেন। এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মিকং তঞ্চঙ্গ্যা, থানার ওসি মনিরুজ্জামান, নজরুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান ঘটনাস্থলে যান। তাঁরা কলেজ সরকারি করার বিষয়ে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।