অবরোধ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলার বিভিন্ন সড়কে গতকাল সোমবার বেলা ১১টা থেকে শুরু হওয়া অবরোধ একটার দিকে প্রত্যাহার করেছে জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি। সড়কগুলোতে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন, করিমন, ভটভটির চলাচল বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার এক সভায় ওই সমিতি এ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। খুলনা অফিস