অবরোধ শেষে চেনারূপে চট্টগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা অবরোধ স্থগিত হওয়ায় চট্টগ্রাম নগরবাসীর জীবনযাত্রায় স্বাভাবিকতা ফিরে আসছে। অবরোধ শেষের প্রথম দিনেই পুরোনো চেহারায়ই দেখা গেল চট্টগ্রাম নগরকে। গতকাল দিনভর যানজট ও নগরবাসীর পদচারণে মুখর ছিল শহর।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সব শিক্ষাপ্রতিষ্ঠানেই ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা ফিরে পেয়েছেন স্বস্তি। তৃপ্তি রায় নামের একজন অভিভাবক বলেন, গত চার মাসে আমার সন্তানের মতো লাখ লাখ শিক্ষার্থীকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আশা করি, রাজনৈতিক দলগুলো এদের ভবিষ্যতের কথা চিন্তা করে আর এ ধরনের কর্মসূচি দেবে না। খোলা ছিল সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।