অবরোধবিরোধী মিছিল নিয়ে নির্বাচনী মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের হরতাল অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গত বুধবার অবরোধবিরোধী মিছিলে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে কামালকে স্বাগত জানান। পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে সফিপুরসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন। মিছিল পরিণত হয় নির্বাচনী মহড়ায়।
দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, গাজীপুর-১ আসনের (গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলা) আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী সাংসদ আ ক ম মোজাম্মেল হক। ওই আসন থেকে মনোনয়ন যুদ্ধে নেমেছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার। তিনি দলীয় মনোনয়নপত্রও জমা দিয়েছেন।