অবরোধবিরোধী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দলের অবরোধের প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে নগর আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের দারুল ফজল মার্কেট এলাকায় অনুষ্ঠিত মূল সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, নাশকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রতিহত করুন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকারের সভাপতিত্বে ও সহপ্রচার সম্পাদক শহীদুল আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম ১৪ দলের নেতা জসীমউদ্দিন বাবুল, ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক আবু হানিফ, মুক্তিযোদ্ধা অমল মিত্র, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য মশিউর রহমান চৌধুরী, আবদুল আহাদ প্রমুখ।