অবরোধে প্রথম আলো প্রতিনিধির মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামকে লাঞ্ছিত করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন অবরোধকারীরা। সরিষাবাড়ীর তালুকদারবাড়ি জোড় ব্রিজ এলাকায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, শফিকুল ইসলাম গতকাল পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর থেকে যমুনা সার কারখানার উদ্দেশে রওনা হন। তালুকদারবাড়ি জোড় ব্রিজ এলাকায় তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন জামালপুর জেলা বিএনপির সভাপতির ছোট ভাই নাদিম তালুকদারের নেতৃত্বে বিএনপির সমর্থকেরা। গাড়ি থেকে নামিয়ে তাঁকে লাঞ্ছিত করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। সরিষাবাড়ী থানার ওসি জানান, মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।